২০২৬ সালে শনিদেবের কৃপায় ভাগ্য ফিরবে ৫ রাশির জাতকদের – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ সালে শনিদেবের বিশেষ অবস্থানে পাল্টে যাবে ৫টি রাশির ভাগ্য। কর্মফল ও ন্যায়ের দেবতা শনির শুভ দৃষ্টির প্রভাবে বৃষ, কুম্ভ, মকর, কন্যা ও তুলা রাশির জাতকদের জীবনে আসতে চলেছে অভূতপূর্ব আর্থিক জোয়ার। মার্গী ও বক্রি দশার এই চলনে লটারি বা ফাটকা ব্যবসার মাধ্যমে হঠাৎ বিপুল অর্থ প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময়ে নির্দিষ্ট রাশিগুলোর পঞ্চম ভাব সক্রিয় হওয়ায় আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবং আয়ের নতুন উৎস তৈরি হবে। শেয়ার বাজার থেকে লাভ ও পৈত্রিক সম্পত্তি লাভের সম্ভাবনাও রয়েছে প্রবল। শনিদেবকে তুষ্ট করতে শনিবার মন্দিরে সরষের তেলের প্রদীপ জ্বালানো এবং সূর্যাস্তের সময় গাভীকে মিষ্টি রুটি খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

