শশী পাঁজার বাড়িতে হামলার ঘটনায় ধৃত ৯ জনের জেল হেফাজত – এবেলা
এবেলা ডেস্কঃ
গিরিশ পার্ক এলাকায় মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ধৃত নয়জন অভিযুক্তকে আগামী সোমবার পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার শুনানির সময় পুলিশ পুনরায় হেফাজতের আবেদন করলেও বিচারক তা নাকচ করে বিচারবিভাগীয় হেফাজতের সিদ্ধান্ত নেন। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি সম্পতি ভাঙচুর এবং কর্তব্যরত পুলিশ কর্মীদের ওপর হামলার মতো গুরুতর ধারায় মামলা রুজু করা হয়েছে।
গত শনিবার বিজেপির ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গিরিশ পার্ক এলাকা। এই ঘটনায় নির্বাচন কমিশন পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে নতুন করে রিপোর্ট তলব করেছে। মন্ত্রীর অনুগামী ও বিজেপি কর্মীদের সংঘর্ষে পুলিশের ওসিসহ বেশ কয়েকজন আহত হন। অভিযুক্ত পক্ষের আইনজীবীরা এই ঘটনাকে সাজানো বলে দাবি করলেও সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে তদন্ত প্রক্রিয়া জারি রেখেছে প্রশাসন।

