আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেল সিএসকে শিবির – এবেলা
এবেলা ডেস্কঃ
আসন্ন আইপিএল ২০২৬ আসরের আগে বড় বিপাকে পড়েছে চেন্নাই সুপার কিংস। হ্যামস্ট্রিং চোটের কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন অস্ট্রেলীয় পেসার নাথান এলিস। সিএসকে সিইও কে এস বিশ্বনাথন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে ডেথ ওভারে এলিসের অনুপস্থিতি দলের জন্য একটি বিশাল বড় ক্ষতি।
শ্রীলঙ্কান তারকা মাথিশা পাথিরানাকে ছেড়ে দেওয়ার পর এলিস ছিলেন দলের পেস আক্রমণের অন্যতম ভরসা। বর্তমানে তার বিকল্প খোঁজা হচ্ছে বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। দলে ম্যাট হেনরি এবং জ্যাক ফউল্কসের মতো কিউই বোলাররা থাকলেও এলিসের অভিজ্ঞতা মিস করবে ধোনির দল।

