লেটেস্ট নিউজ

নির্বাচন কমিশনের কোপে অপসারিত ৯ জেলাশাসকের হাতে নতুন প্রশাসনিক দায়িত্ব তুলে দিল রাজ্য সরকার – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের শীর্ষস্তরে বড়সড় রদবদলের পর এবার অপসারিত ৯ জেলাশাসককে গুরুত্বপূর্ণ দপ্তরে পুনর্বহাল করল নবান্ন। বৃহস্পতিবার প্রশাসনিক সংস্কার দপ্তরের নির্দেশিকায় জানানো হয়েছে, অরবিন্দ কুমার মীনা সংখ্যালঘু বিষয়ক এবং আয়েশা রানিকে পুর ও নগরোন্নয়ন দপ্তরের সচিব করা হয়েছে। এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনার প্রাক্তন জেলাশাসকদের যথাক্রমে কৃষি, স্কুল শিক্ষা এবং পঞ্চায়েত দপ্তরে বিশেষ সচিব পদে নিয়োগ করা হয়েছে।

পাশাপাশি কলকাতার দুই প্রাক্তন জেলা নির্বাচনী আধিকারিককেও নতুন দায়িত্ব দিয়েছে রাজ্য। অংশুল গুপ্তকে পুর ও নগরোন্নয়ন এবং সুমিত গুপ্তকে বিপর্যয় মোকাবিলা দপ্তরে পাঠানো হয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ ও জলপাইগুড়ির প্রাক্তন জেলাশাসকরাও পশুসম্পদ ও পরিবহণসহ বিভিন্ন বিভাগে বিশেষ সচিবের দায়িত্ব পেয়েছেন। অবিলম্বে সংশ্লিষ্ট আধিকারিকদের এই নতুন পদগুলোতে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *