লেটেস্ট নিউজ

আরজি করের নির্যাতিতার মায়ের ভোটে লড়ার সিদ্ধান্তে উত্তাল রাজ্য রাজনীতি – এবেলা

এবেলা ডেস্কঃ

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে জলহাটি কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকায় আরজি করের নির্যাতিতা চিকিৎসকের মায়ের নাম আসায় তীব্র শোরগোল শুরু হয়েছে। মেয়ের ন্যায়বিচার এবং রাজ্যের মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতেই এই ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন নির্যাতিতার মা। রাজনৈতিক মহলের মতে, আন্দোলনের আবেগকে ভোটের লড়াইয়ে হাতিয়ার করতে চাইছে গেরুয়া শিবির।

তবে এই সিদ্ধান্তে ভিন্নমত পোষণ করেছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের একাংশ। সম্প্রতি ইস্তফা দেওয়া অনিকেত মাহাতোর মতে, গণআন্দোলনকে রাজনীতির সঙ্গে মেলালে তার মূল উদ্দেশ্য ও তীব্রতা দুই-ই ক্ষতিগ্রস্ত হতে পারে। ইতিহাস সাক্ষী আছে যে আন্দোলনের ওপর রাজনীতির রং লাগলে শেষ পর্যন্ত মূল দাবি আদায় প্রায় আসাম্ভব হয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *