লেটেস্ট নিউজ

নীল ড্রাম আর সিমেন্টের ভয়ংকর ছক থেকে বাঁচতে স্ত্রীকে প্রেমিকের হাতে তুলে দিলেন স্বামী – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশের বুলন্দশহরে মীরাট হত্যাকাণ্ডের ছায়ায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রাজকুমার নামে এক ব্যক্তি তার স্ত্রীর মোবাইল ফোনে ‘নীল ড্রাম ও সিমেন্ট’ লেখা সংবলিত নিজের ছবি এবং খুনের পরিকল্পনার ইঙ্গিত পান। গত বছর মীরাটে স্বামীকে টুকরো করে ড্রামে ভরে সিমেন্ট দিয়ে জমাট বাঁধার ঘটনাটি স্মরণে আসায় আতঙ্কে শিউরে ওঠেন তিনি। নিজের জীবন বাঁচাতে এবং সম্ভাব্য নৃশংস পরিণতি এড়াতে শেষ পর্যন্ত স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অনুমতি দেন ওই যুবক।

দীর্ঘদিন ধরে বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত স্ত্রী স্বামীকে নিয়মিত খুনের হুমকি দিতেন বলে অভিযোগ। এমনকি ছয় মাসের সন্তানকে ফেলে রেখে প্রেমিকের সঙ্গে সময় কাটাতেন এবং অবহেলা করতেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাজকুমার পুলিশের দ্বারস্থ হন। শেষ পর্যন্ত পারিবারিক মধ্যস্থতায় স্ত্রী তার প্রেমিকের সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করলে স্বামী তাকে যেতে দেন। প্রাণভয়ে আতঙ্কিত রাজকুমার জানান যে নিজের জীবন রক্ষা করতেই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *