মন্ত্রীর বাড়িতে হামলা মামলায় পুলিশের আর্জি খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দিল আদালত – এবেলা
এবেলা ডেস্কঃ
গিরিশ পার্কে অশান্তি ও মন্ত্রী শশী পাঁজার বাড়িতে ভাঙচুর চালানোর ঘটনায় ধৃত নয় অভিযুক্তের পুলিশ হেফাজতের আবেদন নাকচ করল ব্যাঙ্কশাল আদালত। বৃহস্পতিবার উভয় পক্ষের দীর্ঘ সওয়াল-জবাব এবং উত্তপ্ত বাদানুবাদের পর বিচারক ধৃতদের আগামী ২৩ মার্চ পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
সরকারি আইনজীবী তদন্তের স্বার্থে অভিযুক্তদের পুনরায় পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানালেও আদালত তা গ্রহণ করেনি। অন্যদিকে বিবাদী পক্ষের আইনজীবীরা দাবি করেন যে তাঁদের মক্কেলদের রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলায় ফাঁসানো হয়েছে। পুলিশি কাজে বাধা ও হামলার অভিযোগে ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

