লেটেস্ট নিউজ

সোনামুখীতে খেলার মাঠে বিবাদ, সহপাঠীদের বন্দুক নিয়ে তাড়া দুই পড়ুয়ার! – এবেলা

এবেলা ডেস্কঃ

বাঁকুড়ার সোনামুখীতে খেলার মাঠের বিবাদকে কেন্দ্র করে দুই পড়ুয়া তাদের সহপাঠীদের বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, স্কুলে যাওয়ার পথে পিস্তল উঁচিয়ে সহপাঠীদের তাড়া করে ওই পড়ুয়ারা। এই ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে।

অভিভাবকদের দাবি, পুলিশ প্রথমে ঘটনাটিকে গুরুত্ব না দিলেও পরে তদন্তের আশ্বাস দিয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি স্কুলের বাইরে ঘটলেও এক পড়ুয়ার ব্যাগ থেকে একটি সন্দেহজনক বন্দুকসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। প্রধান শিক্ষকের মতে, উদ্ধারকৃত বস্তুটি কোনো সাধারণ খেলনা বা ক্যাপ বন্দুক নয় বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

বিষ্ণুপুরের এসডিপিও মৈনাক বন্দ্যোপাধ্যায় জানান, বস্তুটিকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং এটি প্রাণঘাতী নয় বলেই মনে হচ্ছে। লিখিত অভিযোগ পেলে পুলিশ দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। বর্তমানে সোনামুখী এলাকার অভিভাবকরা প্রশাসনের কাছে শিশুদের জন্য নিরাপদ ও ভীতিমুক্ত শিক্ষাবাতাবরণ নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *