ছয় বছর পর খুলছে ভারত-চীন লিপিলেখ সীমান্ত এবং ফের শুরু হচ্ছে বাণিজ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উত্তরাখণ্ডের লিপিলেখ সীমান্ত দিয়ে ভারত ও চীনের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় চালু হতে যাচ্ছে। ২০২০ সালে করোনা মহামারি এবং গালওয়ান উপত্যকায় উত্তেজনার জেরে এই পথটি বন্ধ করে দেওয়া হয়েছিল। বিদেশ মন্ত্রকের সবুজ সংকেত পাওয়ার পর পিথোরাগড় প্রশাসন আগামী জুন মাস থেকে সীমান্ত খোলার প্রস্তুতি শুরু করেছে।
এই সীমান্তটি ঐতিহাসিকভাবে ভারতের অবিচ্ছেদ্য অংশ হলেও নেপাল এর কিছু অংশের ওপর দাবি জানিয়ে আসছিল। তবে দ্বিপাক্ষিক উত্তেজনা প্রশমন এবং আঞ্চলিক অর্থনীতি চাঙ্গা করতে এই প্রাচীন বাণিজ্য পথটি সচল করা অত্যন্ত জরুরি বলে মনে করছে প্রশাসন। জেলাশাসক এ কে ভাটগাই নিশ্চিত করেছেন যে ভারত-চীন বাণিজ্য পুনরায় শুরু করতে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।
