ইরানের পরমাণু শক্তি কি তবে ইতিহাস? জল্পনা উড়িয়ে বিস্ফোরক দাবি করলেন নেতানিয়াহু – এবেলা
এবেলা ডেস্কঃ
নিজের মৃত্যুসংক্রান্ত যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়ে সরাসরি সংবাদ সম্মেলনে হাজির হলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট জানান যে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ইজরায়েলি অভিযানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ পরমাণু শক্তি ও ব্যালিস্টিক মিসাইল তৈরির ক্ষমতা কার্যত ধ্বংস হয়ে গিয়েছে।
নেতানিয়াহু আরও দাবি করেন, বর্তমানে তেহরানের আর বিশ্বকে ব্ল্যাকমেল করার ক্ষমতা নেই। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সুসম্পর্কের কথা উল্লেখ করে তিনি জানান, আমেরিকা নিজের সিদ্ধান্তেই এই যুদ্ধে শামিল হয়েছে। এদিকে যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে যাওয়ায় চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।

