আরজি করের লিফটে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্যক্তি দানা বাঁধছে রহস্য – এবেলা
এবেলা ডেস্কঃ
আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের লিফটে আটকে দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরিবার নিয়ে পাঁচ তলায় যাওয়ার সময় লিফটটি যান্ত্রিক ত্রুটির কারণে নিচে নেমে আসায় এই দুর্ঘটনা ঘটে। অপারেটরহীন লিফটে দীর্ঘক্ষণ আটকে থাকার পর উদ্ধার করা হলেও শেষরক্ষা হয়নি।
এই ঘটনায় হাসপাতালের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান রোগীর পরিজনেরা। টালা থানার পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। যান্ত্রিক ত্রুটি নাকি গাফিলতি, তা খতিয়ে দেখছে প্রশাসন।
