লেটেস্ট নিউজ

কেকেআর শিবিরে খুশির হাওয়া, চোট সারিয়ে মাঠে ফিরছেন মাথিশা পাথিরানা – এবেলা

এবেলা ডেস্কঃ

আইপিএল শুরুর আট দিন আগে স্বস্তি ফিরল কলকাতা নাইট রাইডার্স শিবিরে। শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানাকে সম্পূর্ণ ফিট ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া চোট সারিয়ে ২৩ বছর বয়সী এই বোলার এখন মাঠে নামার জন্য প্রস্তুত। মুস্তাফিজুর রহমান ও হর্ষিত রানার অনুপস্থিতিতে পাথিরানার প্রত্যাবর্তন কেকেআরের বোলিং বিভাগকে শক্তিশালী করবে।

পাথিরানার রিহ্যাব প্রক্রিয়া সফলভাবে শেষ হওয়ায় তাকে আইপিএল খেলার অনুমতি দেওয়া হয়েছে। গত নিলামে ১৮ কোটি টাকায় দল পাওয়া এই পেসার শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন। আগামী ২৯ মার্চ মুম্বইয়ের বিরুদ্ধে কেকেআরের প্রথম ম্যাচে তাকে অ্যাকশনে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ পাথিরানার ফিটনেসের খবরে বোলিং আক্রমণ নিয়ে দুশ্চিন্তামুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *