প্রার্থী হয়েই বিজেপিতে ভাঙন ধরালেন TMC নেত্রী – এবেলা
এবেলা ডেস্কঃ
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড়সড় ভাঙন ধরল ইন্দাসের বিজেপি শিবিরে। শাশপুর এলাকার একাধিক পরিবারের বেশ কিছু সদস্য গেরুয়া শিবির ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। ২০২৬ সালের নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে মনোনীত হওয়া শ্যামলী রায় বাগদি নিজেই নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান।
ভোটের ঠিক মুখে ইন্দাসের এই রাজনৈতিক দলবদল শাসক শিবিরের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। তৃণমূলের দাবি অনুযায়ী, এলাকায় বিজেপির শক্তিক্ষয় হওয়ায় শাশপুর অঞ্চলের নির্বাচনী সমীকরণ অনেকটাই বদলে যেতে পারে। প্রার্থীর উপস্থিতিতে এই বড় মাপের যোগদান স্থানীয় রাজনীতিতে বিশেষ তাৎপর্য বহন করছে যা বিরোধী শিবিরের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

