লেটেস্ট নিউজ

সিঙ্ক ভরা এঁটো বাসন নিয়ে লঙ্কাকাণ্ড ঘটিয়ে পুলিশ ডাকলেন স্ত্রী – এবেলা

এবেলা ডেস্কঃ

উত্তরপ্রদেশের বস্তি জেলায় এঁটো বাসন মাজা নিয়ে স্বামী-স্ত্রীর বিবাদ চরমে পৌঁছালে স্ত্রী ১১২ নম্বরে ফোন করে পুলিশ ডাকেন। দুই বছর আগে বিয়ে হওয়া এই দম্পতির মধ্যে রান্নাঘরের কাজ নিয়ে ঝগড়া শুরু হয়। বাসন পরিষ্কার না থাকায় রাতের রান্না করা সম্ভব নয় বলে দাবি করেন ওই নারী।

থানা থেকে পুলিশের গাড়ি গ্রামে পৌঁছালে চাঞ্চল্য ছড়ায়। তবে ঝগড়ার কারণ শুনে হতবাক পুলিশ কর্মকর্তারাও হাসাহাসি শুরু করেন। অবশেষে সোনহা থানার পুলিশ দুপক্ষকে বুঝিয়ে বিবাদ মিটিয়ে দেয়। সামান্য বাসন মাজা নিয়ে পুলিশ ডাকার এই ঘটনা এখন এলাকায় ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *