লেটেস্ট নিউজ

বাড়ি বসেই দেওয়া যাবে ভোট: নির্বাচন কমিশনের নতুন নিয়ম ও আবেদন পদ্ধতি – এবেলা

এবেলা ডেস্কঃ

নির্বাচন কমিশন ভোটারদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এখন থেকে ৮৫ বছর ঊর্ধ্ব প্রবীণ নাগরিক এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা নিজেদের বাড়ি থেকেই ভোট দেওয়ার সুযোগ পাবেন। মূলত ভোটদানের প্রক্রিয়াকে আরও সহজলভ্য এবং অন্তর্ভুক্তিমূলক করতে কমিশনের এই নতুন পদক্ষেপ।

বাড়ি বসে ভোট দেওয়ার জন্য সংশ্লিষ্ট ভোটার বা তার পরিবারকে প্রথমে স্থানীয় বিএলও-র (BLO) সাথে যোগাযোগ করতে হবে। এরপর নির্দিষ্ট ‘১২ডি’ ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে হবে। রিটার্নিং অফিসার আবেদনের ভিত্তিতে ভোটের দিনক্ষণ স্থির করবেন এবং নির্দিষ্ট দিনে ভোটকর্মীরা সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে গিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করবেন।

এছাড়াও জরুরি পরিষেবায় যুক্ত কর্মী ও সাংবাদিকদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। ভোটারদের সুবিধার্থে প্রতিটি বুথ একতলায় করা, পানীয় জল ও শৌচাগারের ব্যবস্থা এবং মোবাইল রাখার জন্য বিশেষ ‘মোবাইল বুথ’-এর সুবিধা দিচ্ছে কমিশন। এই নিয়মগুলি কার্যকর হওয়ায় সাধারণ ভোটারদের হয়রানি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *