লেটেস্ট নিউজ

উলুবেড়িয়ায় হাড়হিম করা কাণ্ড! স্ত্রী ও সন্তানকে কুপিয়ে খুনের পর আত্মহত্যার চেষ্টা স্বামীর – এবেলা

এবেলা ডেস্কঃ

হাওড়ার উলুবেড়িয়ার বানিতলায় পারিবারিক বিবাদের জেরে ঘটে গেল এক নৃশংস হত্যাকাণ্ড। অভিযুক্ত প্রদীপ মুখোপাধ্যায় তার স্ত্রী অপর্ণা মুখোপাধ্যায় (৩৮) এবং বড় ছেলে প্রণবকে ধারালো কাটারি দিয়ে কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে ঘুমন্ত অবস্থায় তাঁদের ওপর এই অতর্কিত হামলা চালানো হয়। ছোট ছেলে আবিরের ওপর আক্রমণ করার পর অভিযুক্ত নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই পরিবারে অশান্তি চলছিল। ঘটনার রাতে ঘরের চালের টালি খুলে ভেতরে ঢুকে প্রদীপ এই তাণ্ডব চালায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা অপর্ণা ও প্রণবকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে অভিযুক্ত প্রদীপ এবং তার ছোট ছেলে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ইতিমদধ্যেই মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদের জন্য প্রদীপের মা কৃষ্ণা মুখোপাধ্যায়কে আটক করা হয়েছে। প্রকাশ্য দিবালোকে এমন ভয়াবহ ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *