লেটেস্ট নিউজ

আরজি করে লিফ্‌ট বিভ্রাটে প্রাণহানি! প্রশাসনের বড় গাফিলতি স্বীকার করলেন বিধায়ক অতীন ঘোষ – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৪-এর সেই অভিশপ্ত স্মৃতি উসকে ফের কাঠগড়ায় আরজি কর হাসপাতাল। এবার হুড়মুড়িয়ে লিফ্‌ট ছিঁড়ে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। প্রায় দু-ঘণ্টা আটকে থেকেও মেলেনি সাহায্য, উল্টে দীর্ঘক্ষণ পর উদ্ধার হলো নিথর দেহ। খোদ তৃণমূল বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির সদস্য অতীন ঘোষ স্বীকার করে নিলেন যে, স্থানীয় স্তরে নজরদারির চরম অভাব এবং প্রশাসনিক ব্যর্থতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

শুক্রবার সকালে উত্তর কলকাতার ডিসি দীনেশ কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে লিফ্‌টম্যান ও নিরাপত্তা কর্মীদের তলব করেছে। অভিযুক্ত এজেন্সির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন বিধায়ক।

সোমবার জরুরি বৈঠকে বসছে রোগী কল্যাণ সমিতি। কেন বারবার নিরাপত্তার প্রশ্নে বিদ্ধ হচ্ছে এই হাসপাতাল, সেই প্রশ্নই এখন তুঙ্গে। এর আগে এক মহিলা চিকিৎসকের মৃত্যুতে উত্তাল হয়েছিল গোটা দেশ, সেই ক্ষোভের রেশ কাটতে না কাটতেই ফের গাফিলতির শিকার হতে হলো এক সাধারণ মানুষকে। মৃত যুবকের পরিবার ও সাধারণ রোগীদের বিক্ষোভ আজ রণক্ষেত্রের চেহারা নেয় হাসপাতাল চত্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *