লেটেস্ট নিউজ

বাংলা ১৪৩৩: দেবগুরুর আধিপত্যে চার রাশির ভাগ্যে চমক, দুশ্চিন্তায় তিন রাশি – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দে গ্রহাধিপতি বৃহস্পতি এবং মন্ত্রীর দায়িত্বে থাকা মঙ্গলের প্রভাবে এক গুরুত্বপূর্ণ মহাজাগতিক পরিবর্তন ঘটতে চলেছে। ১৫ এপ্রিল সূর্য মেষ রাশিতে প্রবেশের মাধ্যমে শুরু হওয়া এই নতুন বছরে ‘আদিত্য মঙ্গল’ ও ‘বুধাদিত্য’র মতো একাধিক শুভ রাজযোগ তৈরি হবে। জ্যোতিষ শাস্ত্রীয় গণনা অনুযায়ী, জ্ঞান ও সমৃদ্ধির প্রতীক বৃহস্পতির সঙ্গে বীরত্বের প্রতীক মঙ্গলের এই যুগলবন্দি জনজীবনে মিশ্র প্রভাব ফেলবে।

নতুন বছরের শুরুতে মিথুন, তুলা, ধনু ও মকর—এই চার রাশির জাতক-জাতিকাদের সৌভাগ্যের দ্বার উন্মোচিত হতে চলেছে। বিশেষ করে আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য এবং সুস্বাস্থ্যের যোগ রয়েছে এই রাশিগুলোর ক্ষেত্রে। সঠিক পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে এরা ক্যারিয়ারে বড় মাইলফলক স্পর্শ করতে সক্ষম হবেন। গ্রহরাজ শুক্রের প্রভাবে এদের জীবনে বিলাসিতা ও বৈষয়িক সুখের পথ প্রশস্ত হবে।

অন্যদিকে, শনির সাড়ে সাতি দশার প্রভাবে মেষ, বৃশ্চিক ও মীন রাশির জাতকদের জন্য নতুন বছরটি কিছুটা সর্তকতার। বিশেষ করে মেষ ও মীন রাশির ক্ষেত্রে আর্থিক ক্ষতি এবং মানসিক উদ্বেগের আশঙ্কা রয়েছে। জ্যোতিষবিদরা এই রাশির ব্যক্তিদের অহেতুক বিবাদ এড়িয়ে চলা এবং বড় কোনো বিনিয়োগ বা সিদ্ধান্তের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন। সব মিলিয়ে ১৪৩৩ বঙ্গাব্দ কারও জন্য সাফল্যের বার্তা, আবার কারও জন্য ধৈর্য্য পরীক্ষার সময় নিয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *