নিজেদের স্বার্থে মেয়েকে রাজনীতির দাবার ঘুঁটি বানাল আন্দোলনকারীরাই? বিস্ফোরক অভয়ার বাবা-মা – এবেলা
এবেলা ডেস্কঃ
আরজি কর কাণ্ডে এবার আন্দোলনকারীদের বিরুদ্ধেই সরাসরি বিস্ফোরক অভিযোগ তুললেন নির্যাতিতার বাবা-মা। শুরু থেকেই তাঁরা চেয়েছিলেন মেয়ের বিচার যেন রাজনীতির উর্ধ্বে থাকে। কিন্তু বর্তমানে পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে তাঁরা অত্যন্ত মর্মাহত। অভয়ার মা স্পষ্ট জানিয়েছেন, তাঁরা কখনওই চাননি তাঁদের মেয়ে রাজনীতির ঘুঁটি হোক। অথচ একদল আন্দোলনকারী জেদ ধরেছে যে তারা এই আন্দোলনকে ভোটের অস্ত্র হিসেবে ব্যবহার করবে। মেয়ের স্মৃতিকে এভাবে কলুষিত হতে দেখে ক্ষুব্ধ অভয়ার বাবাও সাফ জানিয়েছেন, যারা আন্দোলনের নামে পথে নেমেছিল তাদের আসল উদ্দেশ্য একেবারেই সৎ ছিল না। মূলত রাজনৈতিক ফায়দা তুলতেই তাঁর মেয়ের নামকে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছেন তাঁরা।

