লেটেস্ট নিউজ

নিজস্ব অ্যাকাডেমিতেই বয়স চুরির কেলেঙ্কারি! ভারতীয় ফুটবলে এবার চরম অস্বস্তিতে কল্যাণ চৌবের ফেডারেশন – এবেলা

এবেলা ডেস্কঃ

এলিট লিগে বয়স ভাঁড়িয়ে খেলার গুরুতর অভিযোগ প্রমাণিত হলো খোদ এআইএফএফ-ফিফা অ্যাকাডেমির বিরুদ্ধে। মিনার্ভার করা অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শৃঙ্খলারক্ষা কমিটি ওড়িশার এই অ্যাকাডেমিকে দোষী সাব্যস্ত করেছে। আর্সেন ওয়েঙ্গারের হাতে উদ্বোধন হওয়া অ্যাকাডেমির এমন জালিয়াতিতে ছি-ছি পড়ে গেছে ফুটবল মহলে। শাস্তিস্বরূপ অ্যাকাডেমির খেলা সমস্ত ম্যাচ বাতিল ঘোষণা করা হয়েছে। এমনকি বুধবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচটিও স্থগিত করে দেয় ফেডারেশন। তিন দিনের মধ্যে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিটি। এই ঘটনায় খোদ ফেডারেশনের স্বচ্ছতা নিয়েই এখন বড়সড় প্রশ্ন উঠে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *