ইরানের পারমাণবিক হুমকি কি তবে সাজানো নাটক? ট্রাম্পকে চরম বিপাকে ফেললেন নিজেরই গোয়েন্দা প্রধান – এবেলা
এবেলা ডেস্কঃ
ওয়াশিংটন এখন তোলপাড়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ইরানের বিরুদ্ধে যুদ্ধের যুক্তি। নিজের প্রশাসনের ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর তুলসী গ্যাবার্ডের একটি বিস্ফোরক স্বীকারোক্তি ট্রাম্পের ‘আসন্ন পারমাণবিক হুমকি’র দাবিকে সরাসরি প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। গ্যাবার্ড মেনে নিয়েছেন যে, ২০২৫ সালের জুনে মার্কিন হামলার পর ইরান তাদের পরমাণু সক্ষমতা পুনর্গঠনের কোনো চেষ্টাই করেনি।
এই তথ্যের সত্যতা সামনে আসতেই পদত্যাগ করেছেন ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের প্রধান জো কেন্ট। পদত্যাগপত্রে তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরান আমেরিকার জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না এবং এই যুদ্ধ ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির পরিপন্থী। গোয়েন্দা রিপোর্টের এই বৈপরীত্য এখন ট্রাম্পের সামরিক পদক্ষেপের বৈধতা নিয়েই আইনি সংকট তৈরি করছে। যদিও এর আগে রাষ্ট্রসংঘের পরমাণু সংস্থা ইউরেনিয়াম মজুত নিয়ে উদ্বেগ জানিয়েছিল, তবে সরাসরি বোমা তৈরির কোনো প্রমাণ মেলেনি। নিজের ঘরের কর্মকর্তাদের এমন বিদ্রোহে এখন বিশ্বমঞ্চে চরম অস্বস্তিতে হোয়াইট হাউস।

