লেটেস্ট নিউজ

১০০০ কিমি লম্বা মেঘের চাদরে ঢাকল ভারতসহ তিন দেশ! চৈত্রে অকাল দুর্যোগের কবলে দেশবাসী – এবেলা

এবেলা ডেস্কঃ

চৈত্রেই কি তবে কালবৈশাখীর তাণ্ডব? ১০০০ কিমি দীর্ঘ মেঘের মেঘপুঞ্জে ঢাকছে ভারত। ভূমধ্যসাগর থেকে আরব সাগর— জলীয় বাষ্প শুষে নিয়ে তিন দেশের ওপর দাপিয়ে বেড়াচ্ছে এক বিরল রৈখিক পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে উত্তর-পশ্চিম ভারত থেকে শুরু করে পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শুধু বৃষ্টি নয়, ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির ভ্রুকুটিতে কপালে চিন্তার ভাঁজ আবহাওয়াবিদদের। এক দুর্যোগ কাটতে না কাটতেই ২২ মার্চ থেকে ফের ধেয়ে আসছে নতুন ঝঞ্ঝা। ফলে মার্চের কাঠফাটা রোদের বদলে আপাতত মেঘ-বৃষ্টির আড়ালেই কাটবে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *