সাবধান না হলে পাবেন না রান্নার গ্যাস সিলিন্ডার, বদলে গেল বুকিংয়ের গুরুত্বপূর্ণ নিয়ম – এবেলা
এবেলা ডেস্কঃ
রান্নার গ্যাস বুকিংয়ের সময়ে বড় পরিবর্তন আনল গ্যাস এজেন্সিগুলো। এখন থেকে দিনে ২৪ ঘণ্টা বুকিং সুবিধা মিলবে না; গ্রাহকদের কেবল ভোর ৫টা থেকে সকাল ৭টা এবং রাত ৮টা থেকে ১২টার মধ্যে আবেদন করতে হবে। এছাড়া দুটি রিফিলের মাঝে অন্তত ২৫ দিনের ব্যবধান থাকা বাধ্যতামূলক।
ডিজিটাল পদ্ধতিতে বুকিং এখন আরও সহজ। ভারত গ্যাস, ইন্ডেন ও এইচপি গ্রাহকরা নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বর বা এসএমএসের মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারবেন। ইন্টারনেটহীন গ্রাহকদের জন্য রয়েছে মিসড কল সুবিধা। কোনো সমস্যায় টোল-ফ্রি হেল্পলাইন নম্বরে অভিযোগ জানানো যাবে।

