লেটেস্ট নিউজ

ঘুমের ঘোরেই স্বামীকে পিষে মারলেন স্ত্রী! নৃশংস ঘটনার পেছনের কারণ জানলে শিউরে উঠবেন – এবেলা

এবেলা ডেস্কঃ

সালেম, তামিলনাড়ু: মদ্যপ স্বামীর সীমাহীন অত্যাচার আর চরিত্রের ওপর সন্দেহ সহ্য করতে না পেরে চরম পথ বেছে নিলেন এক গৃহবধূ। তামিলনাড়ুর আম্মাপেট্টির নঞ্জামপট্টি এলাকায় ঘুমের ঘোরেই স্বামী থঙ্গমকে (৪০) ভারী পাথর দিয়ে থেঁতলে খুন করেছেন তাঁর স্ত্রী পদ্মা (৩৪)।

দীর্ঘদিন ধরেই মদ্যপান করে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন থঙ্গম। সম্প্রতি শাশুড়ির শেষকৃত্যে যাওয়া নিয়ে পদ্মাকে চরম অপমান ও মারধর করেন তিনি। সেই ক্ষোভ থেকেই গভীর রাতে স্বামী ঘুমিয়ে পড়লে ভারী নোড়া বা শিলপাথর জাতীয় বস্তু দিয়ে তাঁর মাথা গুঁড়িয়ে দেন পদ্মা। ঘটনাস্থলেই মৃত্যু হয় থঙ্গমের। পুলিশ ঘাতক স্ত্রীকে গ্রেপ্তার করেছে এবং জেরায় নিজের অপরাধ স্বীকার করেছেন ওই মহিলা। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সালেম সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *