লেটেস্ট নিউজ

১০ মাস পর ছিঁড়ে গেল নাড়ির টান, বুকফাটা কান্নায় কোলের সন্তানকে আসল বাবা-মায়ের হাতে তুলে দিলেন পালক মা – এবেলা

এবেলা ডেস্কঃ

১০ মাস আগে একটি শিশু আশ্রম থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এক অনাথ শিশুকে দত্তক নিয়েছিলেন গাজিয়াবাদের এক নিঃসন্তান মহিলা। সিঙ্গল মাদার হিসেবে ওই একরত্তিকে ঘিরেই ডালপালা মেলেছিল তার আগামীর স্বপ্ন। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে হঠাৎই উদয় হলেন শিশুটির আসল বাবা-মা। দীর্ঘ ১০ মাস পর নিজের সন্তানকে ফিরে পেতে নেপাল থেকে ভারতে ছুটে আসেন তারা।

ঘটনাটি গাজিয়াবাদের বিজয় নগর থানা এলাকার। ২০২৪ সালে শিশুটি তার পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও বাবা-মায়ের হদিস না পেয়ে তাকে ‘ঘরৌন্দা’ বাল আশ্রমে পাঠিয়ে দেয়। সেখানেই ২০২৫ সালের জুন মাসে এক মহিলা শিশুটিকে দত্তক নেন। শুরু হয় এক নতুন পথচলা। পালক মায়ের আদরে শিশুটিও ভুলে গিয়েছিল পুরনো স্মৃতি।

এদিকে নেপালে থাকা শিশুটির আসল বাবা-মা হাল ছাড়েননি। ভারতীয় দূতাবাসের সাহায্য নিয়ে তারা ফের অক্টোবর মাসে ভারতে ফেরেন এবং বিজয় নগর থানায় পৌঁছান। সেখানে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় যখন শিশুটি তার জন্মদাতা পিতাকে চিনে ফেলে। আইনের বাধ্যবাধকতা ও রক্তের টানের কাছে হার মেনে চোখের জলে গত ১৬ ফেব্রুয়ারি শিশুটিকে আশ্রমের মাধ্যমে তার আসল পরিবারের হাতে তুলে দেন ওই পালক মা। বর্তমানে ডিএনএ টেস্টের মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে তার বাবা-মায়ের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *