নির্বাচনী ইস্তেহারে মমতার বড় ধামাকা: ‘দুয়ারে সরকার’-এর পর এবার আসছে ‘দুয়ারে চিকিৎসা’ – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্য বিধানসভা নির্বাচনের রণকৌশলে বিরোধীদের টেক্কা দিয়ে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকার পর এবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার দলীয় ইস্তেহার প্রকাশ করে তৃণমূল Supreme \titleonlyো মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ জনকল্যাণমুখী প্রকল্পের ঘোষণা করেন। লক্ষ্মীর ভাণ্ডার ও বিধবা ভাতার সাফল্যের পর এবারের ইস্তেহারে শিক্ষা, শিল্প এবং কর্মসংস্থানের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
তৃণমূলের এবারের নির্বাচনী ইস্তেহারে ‘১০টি প্রতিজ্ঞা’ স্থান পেয়েছে, যেখানে সামাজিক সুরক্ষা ও উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আবাসন প্রকল্প থেকে শুরু করে বেকার ভাতা—সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে একাধিক অঙ্গীকার করেছেন মুখ্যমন্ত্রী। জল সরবরাহ এবং জেলাভিত্তিক নতুন প্রকল্পের মাধ্যমে রাজ্যের পরিকাঠামো উন্নয়নের রূপরেখা এই ইস্তেহারে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
ইস্তেহারের সবথেকে আকর্ষণীয় ঘোষণা হলো ‘দুয়ারে চিকিৎসা’ প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘সুস্বাস্থ্যের অধিকার, বাংলার অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে প্রতিটি ব্লক ও শহরে ক্যাম্প করে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে চিকিৎসাসেবা। দুয়ারে সরকার প্রকল্পের ধাঁচেই এই নতুন উদ্যোগটি পরিচালিত হবে বলে তিনি আশাপ্রকাশ করেন।

