লেটেস্ট নিউজ

জামাই আদরে ইতিহাস গড়ল এই পরিবার! পাতে সাজানো ১০১ পদের এলাহি আয়োজন দেখে থ নেটজনতা – এবেলা

এবেলা ডেস্কঃ

তেলেঙ্গানার পেদ্দাপল্লী জেলায় জামাই ষষ্ঠীর আগেই দেখা গেল এক রাজকীয় আতিথেয়তা। গোদাবরীখানি এলাকার একটি পরিবার তাদের নতুন জামাইয়ের প্রথমবার শ্বশুরবাড়ি আগমনকে স্মরণীয় করে রাখতে পরিবেশন করল ১০১ রকমের সুস্বাদু ব্যঞ্জন। উগাদি উৎসবের পুণ্যলগ্নে ভোজের থালায় ছিল পুলিহোরা, পায়েস, বড়া থেকে শুরু করে হরেক রকমের মিষ্টি ও ভাজাভুজি। তেলুগু সংস্কৃতিতে জামাইকে ভগবানের রূপ মানা হয়, আর সেই প্রথা মেনেই এই বিপুল আয়োজন। বর্তমানে নেটদুনিয়ায় ঝড়ের বেগে ভাইরাল এই এলাহি খানা-পিনার ছবি ও ভিডিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *