লেটেস্ট নিউজ

রান্নার গ্যাসের সংকট কাটছে বড় স্বস্তির খবরে কমল প্যানিক বুকিং – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে এলপিজি নিয়ে দুশ্চিন্তা দূর করল ভারত সরকার। পেট্রোলিয়াম মন্ত্রকের তৎপরতায় গত কয়েকদিনে আতঙ্কিত হয়ে গ্যাস বুক করার হার প্রায় ৪০ শতাংশ কমেছে। গত ১৩ মার্চ যেখানে রিফিলের চাহিদা ৮৮ লক্ষে পৌঁছেছিল, এখন তা নেমে এসেছে ৫৭ লক্ষে। হরমোজ প্রণালী দিয়ে গ্যাস ট্যাঙ্কার ভারতে পৌঁছানোর পাশাপাশি অভ্যন্তরীণ উৎপাদনও ৪০ শতাংশ বাড়ানো হয়েছে।

সাধারণ গ্রাহকদের স্বস্তি দিতে বাণিজ্যিক সিলিন্ডার সরবরাহে কড়াকড়ি বজায় রেখেছে সরকার। হোটেল ও রেস্তোরাঁগুলো বর্তমানে চাহিদার মাত্র ২০ শতাংশ গ্যাস পাচ্ছে। জালিয়াতি রুখতে অনলাইন বুকিং ৯৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং গ্রাহকদের দ্রুত পিএনজি সংযোগ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কালোবাজারি রুখতে দেশজুড়ে ৬০০০ জায়গায় তল্লাশি চালিয়ে হাজারো সিলিন্ডার বাজেয়াপ্ত ও একাধিক এফআইআর দায়ের করেছে কেন্দ্র। বর্তমানে পেট্রোল পাম্পের পরিস্থিতি স্বাভাবিক এবং দ্রুত গ্যাস সরবরাহ ব্যবস্থা পুরোপুরি সুশৃঙ্খল হবে বলে আশ্বস্ত করেছে মন্ত্রক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *