লেটেস্ট নিউজ

যুদ্ধবিধ্বস্ত ইরানে মানবিক প্রেসিডেন্টের আবেগঘন বার্তা, দেশবাসীর জন্য বড় পদক্ষেপ – এবেলা

এবেলা ডেস্কঃ

ইসরায়েল ও আমেরিকার সাঁড়াশি আক্রমণে তছনছ ইরান। ২১ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের মাঝেই এবার আসরে নামলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশের প্রতিটি রাজ্যের গভর্নরকে কড়া নির্দেশ দিয়ে তিনি জানিয়েছেন, যুদ্ধ চললেও সাধারণ মানুষের যেন মৌলিক চাহিদাবস্তু বা খাবারের কোনো অভাব না হয়। Supreme \titleonly লিডার আয়াতুল্লাহ আলি খামেনেইসহ শীর্ষ কমান্ডারের মৃত্যুর পর যখন দেশ চরম অস্থিরতায়, ঠিক তখনই প্রেসিডেন্টের এই আবেগপ্রবণ চিঠি ইরানের মানুষের মন জয় করে নিয়েছে। সীমান্ত সংলগ্ন আক্রান্ত রাজ্যগুলোতে নিয়মিত ত্রাণ ও জরুরি রসদ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়ে তিনি সাফ জানিয়েছেন, প্রতিকূল পরিস্থিতিতেও সামাজিক শান্তি রক্ষা করাই এখন সরকারের প্রধান লক্ষ্য। যুদ্ধ আর অর্থনৈতিক সংকটের সাঁড়াশি চাপ সামলে দেশবাসীকে সুরক্ষিত রাখাই এখন পেজেশকিয়ানের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *