অলৌকিক ঘটনা! মৃত ভেবে পারলৌকিক কাজ সম্পন্ন করার ১১ বছর পর ফিরে পেলেন মাকে – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা লীলাবতী ১১ বছর আগে নিখোঁজ হন। দীর্ঘ অনুসন্ধানেও হদিস না মেলায় পরিবার তাকে মৃত ঘোষণা করে শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করেছিল। তবে সম্প্রতি জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার সুরানকোট থানার পুলিশ তাকে লক্ষ্যহীনভাবে ঘুরতে দেখে উদ্ধারের উদ্যোগ নেয়।
পুলিশের মানবিক ও কারিগরি তদন্তে অবশেষে ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। ভিডিও কলের মাধ্যমে সত্যতা নিশ্চিত হওয়ার পর তার ছেলেরা সুরানকোটে পৌঁছে মাকে ফিরে পান। মৃত মায়ের এই নাটকীয় প্রত্যাবর্তন এবং পুলিশের এই অসাধ্য সাধন বর্তমানে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

