লেটেস্ট নিউজ

SIR সাপ্লিমেন্টারি লিস্ট ঘিরে রাজ্যজুড়ে হিংসার আশঙ্কা – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ ঘিরে ব্যাপক হিংসার আশঙ্কায় সতর্কতা জারি করেছে প্রশাসন। কলকাতা হাইকোর্ট ও শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে আইনশৃঙ্খলার অবনতির সম্ভাবনায় তালিকা প্রকাশের সিদ্ধান্ত আপাতত আগামী সপ্তাহ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে আসন্ন ধর্মীয় উৎসবের সময় নাম বাদ পড়া নিয়ে জনরোষ তৈরি হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

বর্তমানে প্রায় ২৫ লক্ষ ভোটারের তথ্য যাচাই চলছে যার মধ্যে বড় অংশের নাম বাতিলের সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখতে কড়া পদক্ষেপ নিলেও ২৩ ও ২৯ এপ্রিলের ভোটের আগে এই সংবেদনশীল প্রক্রিয়া সম্পন্ন করা এখন বড় চ্যালেঞ্জ। প্রশাসনিক স্তরে নজরদারি বাড়াতে জেলাশাসকদের ভিন রাজ্যে পাঠানোসহ একাধিক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *