লেটেস্ট নিউজ

জ্বালানি সংকটে মোদী সরকারের কড়া হুঁশিয়ারি: ইরান-ইজরায়েল দ্বন্দ্বে এলপিজি সরবরাহে চাপ – এবেলা

এবেলা ডেস্কঃ

আন্তর্জাতিক অস্থিরতার জেরে দেশে রান্নার গ্যাসের (এলপিজি) সরবরাহে সাময়িক চাপ তৈরির কথা স্বীকার করেছে কেন্দ্র। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, হরমুজ প্রণালীর উত্তেজনা ও জ্বালানি পরিকাঠামোয় হামলার কারণে আমদানি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতিতে ইরান ও ইজরায়েলকে কড়া বার্তা দিয়ে ভারত জানিয়েছে, জ্বালানি কেন্দ্রে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে রাশিয়া বা আমেরিকা থেকে বিকল্প আমদানির পথে হাঁটবে সরকার।

পেট্রোলিয়াম মন্ত্রক স্পষ্ট করেছে যে, বড় কোনো ঘাটতি নেই; বরং গুজব ও ‘প্যানিক বুকিং’-এর কারণেই সাময়িক সংকট তৈরি হয়েছিল। পরিস্থিতি মোকাবিলায় গত কয়েক দিনে এলপিজি উৎপাদন প্রায় ২৮ শতাংশ বাড়ানো হয়েছে। বর্তমানে প্রতিদিন প্রায় ৫০ লক্ষ সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। এছাড়া মজুতদারি ও কালোবাজারি রুখতে রাজ্য সরকারগুলোকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক নিয়মে বুকিং করার আবেদন জানিয়েছে কেন্দ্র।

বর্তমানে এলপিজি বুকিংয়ের প্রায় ৯৪ শতাংশই সম্পন্ন হচ্ছে ডিজিটাল মাধ্যমে, যা প্যানিক বুকিং হ্রাসে সহায়ক হচ্ছে। তবে কাতার ও ইরানের গ্যাস উৎপাদন কেন্দ্রে সাম্প্রতিক হামলার ফলে বিশ্বজুড়ে যে সংকটের আবহ তৈরি হয়েছে, তা নিয়ে উদ্বিগ্ন দিল্লি। ভারত সাফ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা বৈশ্বিক জ্বালানি পরিস্থিতিকে বিপর্যস্ত করছে। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সরকার সাউথ পার্স ও রাস লাফরান শিল্পতালুকে হামলার প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *