লেটেস্ট নিউজ

মমতার বিপুল জয় নিয়ে এবার বড় ভবিষ্যদ্বাণী করলেন ওমর আবদুল্লা – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের প্রশাসনিক রদবদল ও নির্বাচন ঘিরে উত্তাল রাজনীতির আবহে বিস্ফোরক মন্তব্য করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানান যে, নির্বাচন কমিশন অফিসারদের বদলি করলেও তাতে ভোটের ফলে কোনো প্রভাব পড়বে না। ওমরের দাবি, আমলারা নয় বরং রাজনৈতিক নেতারাই শেষ পর্যন্ত ভোট জেতান।

তিনি দৃঢ়ভাবে ভবিষ্যদ্বাণী করেছেন যে গণনার দিন মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই জয়ী হবেন। তবে এই মন্তব্যের পাল্টায় বিজেপি দাবি করেছে, ওমর আবদুল্লাহ বাংলার প্রকৃত প্রশাসনিক পরিস্থিতি না জেনেই তৃণমূলের হয়ে সওয়াল করছেন। সব মিলিয়ে নির্বাচন যত এগোচ্ছে, ওমর আবদুল্লার এই মন্তব্য রাজ্যের রাজনৈতিক তরজায় নতুন মাত্রা যোগ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *