জলর দরে বিক্রি হলো ডন দাউদ ইব্রাহিমের পৈতৃক সম্পত্তি – এবেলা
এবেলা ডেস্কঃ
আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের রত্নগিরি জেলার পৈতৃক সম্পত্তি অবশেষে নিলামে বিক্রি হয়েছে। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের মাস্টারমাইন্ড দাউদের শৈশব কেটেছিল মহারাষ্ট্রের মুমবাকে গ্রামের এই ভিটেতে। প্রশাসনের পক্ষ থেকে এর আগে চারবার নিলামের চেষ্টা করা হলেও ডনের ভয়ে কোনো ক্রেতা এগিয়ে আসেননি। ফলে বারবার নিলাম প্রক্রিয়া ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত জমির সংরক্ষিত মূল্য অনেকটা কমাতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার ‘সাফেমা’ (SAFEMA) আইনের অধীনে দাউদ ও তার পরিবারের চারটি কৃষিজমি নিলাম করা হয়। এর মধ্যে ‘সার্ভে নম্বর ৪৪২’ জমিটি সর্বোচ্চ ১০ লক্ষ টাকায় বিক্রি হয়েছে, যার সংরক্ষিত মূল্য ছিল ৯.৪১ লক্ষ টাকা। বাকি তিনটি জমি যথাক্রমে ২.৩৩ লক্ষ, ৮.০৮ লক্ষ এবং মাত্র ১৫,৪৪০ টাকার ন্যূনতম সংরক্ষিত মূল্যে বিক্রি হয়েছে। মুম্বইয়ের এক ব্যবসায়ী এই সম্পত্তিগুলো কিনেছেন।
দীর্ঘদিন ধরে অবিক্রিত থাকা এই সম্পত্তিগুলোর বাজারমূল্য অনেক বেশি হলেও ক্রেতার অভাবে তা জলের দরে বিক্রি করতে হয়েছে। এর আগে ২০১৭ সালেও দাউদের মুম্বইয়ের বাড়ি নিলাম করা হয়েছিল। মূলত মাফিয়া ডনের রোষানলে পড়ার ভয়েই সাধারণ ক্রেতারা এই নিলাম থেকে দূরে ছিলেন। প্রশাসনের কড়া নজরদারিতে দীর্ঘ প্রতীক্ষার পর দাউদের এই পৈতৃক ভিটে এখন নতুন মালিকানাধীন।

