লেটেস্ট নিউজ

ভোটের বাংলায় কড়া নিরাপত্তা: প্রতিটি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন হচ্ছে ৫০ হাজার জওয়ান – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্য বিধানসভা নির্বাচনে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের দফতর জানিয়েছে, প্রতিটি বুথের নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। ভোটারদের ভয়মুক্ত পরিবেশ উপহার দিতে সীমান্ত এলাকা ও উত্তেজনাপ্রবণ বুথগুলোতে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। ইতিমধ্যে জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে এবং চিহ্নিত করা হয়েছে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের।

কমিশন সূত্রে খবর, দুই দফার এই নির্বাচনে প্রায় ৫০ হাজার আধাসেনা মোতায়েন করা হচ্ছে। যার মধ্যে প্রথম দফায় মুর্শিদাবাদ, মেদিনীপুর ও কলকাতায় বিপুল সংখ্যক বাহিনী মোতায়েন থাকবে। প্রায় ৮০ হাজারের বেশি বুথ সামলাতে ৪৮০ কো ম্পা নি বাহিনীকে কাজে লাগানো হচ্ছে। নাকা চেকিং এবং রুট মার্চের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ফেরানোর চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে রাজ্যজুড়ে ৫৭১টি নাকা পয়েন্ট তৈরি করা হয়েছে। আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে লাইসেন্সপ্রাপ্ত ২০ হাজারের বেশি আগ্নেয়াস্ত্র জমা ও বাজেয়াপ্ত করেছে পুলিশ। আগামী ২৩ ও ২৯ এপ্রিল মোট ২৯৪টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কোনো রকম ঝুঁকি না নিয়ে সীমান্তবর্তী ও স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েনের মাধ্যমে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *