বিচারধীন ভোটারদের তালিকা ও নিষ্পত্তিতে কলকাতা হাইকোর্টের ১৯টি বিশেষ ট্রাইবুনাল গঠন – এবেলা
এবেলা ডেস্কঃ
Supreme \titleonly কোর্টের নির্দেশ মোতাবেক ‘বিচারাধীন’ ভোটারদের দাবি ও আপত্তি নিষ্পত্তির লক্ষ্যে ১৯টি বিশেষ ট্রাইবুনাল গঠন করল কলকাতা হাইকোর্ট। রাজ্যের ২৩টি জেলার জন্য কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমসহ মোট ১৯ জন প্রাক্তন বিচারপতিকে এই ট্রাইবুনালগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের পর সংক্ষুব্ধ ব্যক্তিরা এই ট্রাইবুনালগুলোতে আপিল করার সুযোগ পাবেন।
আবেদনকারীরা অনলাইন এবং অফলাইন—উভয় পদ্ধতিতেই নিজেদের অভিযোগ জমা দিতে পারবেন। অনলাইনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা ‘ইসিআইনেট’ মোবাইল অ্যাপ ব্যবহার করা যাবে। অন্যদিকে, অফলাইনে আবেদনের জন্য সংশ্লিষ্ট জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক বা মহকুমা শাসকের দপ্তরে যোগাযোগ করতে হবে। বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতেই এই বিশেষ আইনি পরিকাঠামো তৈরি করা হয়েছে।
তবে বিচারাধীন ভোটারদের প্রথম তালিকা প্রকাশ নিয়ে এখনো কিছুটা ধোঁয়াশা রয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, ইদের পরেই এই তালিকা প্রকাশিত হতে পারে। বর্তমানে প্রায় ২৭ লক্ষ নথির নিষ্পত্তি হয়েছে এবং ২৩ হাজার বুথে অতিরিক্ত তালিকা পৌঁছেছে। রাজ্যের মোট ৮০ হাজার বুথে এই তালিকা পৌঁছে গেলেই তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

