লেটেস্ট নিউজ

ইরানি তেলের মোহনায় আমেরিকার বড় চাল, সস্তায় তেল কেনা রুখতে চীনকে কড়া টক্কর ট্রাম্প প্রশাসনের – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানকে চাপে রাখতে সমুদ্রের মাঝেই আটকে থাকা তেলের ওপর থেকে সাময়িক নিষেধাজ্ঞা তুলে নিল আমেরিকা। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের এই সিদ্ধান্তের ফলে বিশ্ববাজারে প্রায় ১৪০ মিলিয়ন ব্যারেল তেলের জোগান বাড়বে। মূলত চীন যেভাবে সস্তায় ইরানি তেল মজুত করছিল, তাতে লাগাম টানতেই ওয়াশিংটনের এই কৌশলগত পদক্ষেপ। হরমুজ প্রণালীতে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং সরবরাহ স্বাভাবিক রাখাই এই অভিযানের মূল লক্ষ্য। তবে নতুন করে তেল উৎপাদন বা ক্রয়ের অনুমতি না দিয়ে শুধুমাত্র মাঝসমুদ্রে আটকে থাকা তেলের ক্ষেত্রেই এই ছাড় কার্যকর হবে। ‘অপারেশন এপিক ফিউরি’-র মাধ্যমে তেহরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ বজায় রেখেই বিশ্ব জ্বালানি বাজারকে স্থিতিশীল করতে চাইছে ট্রাম্প সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *