এলপিজি সংকটের পর কি এবার ইন্টারনেটও বন্ধ হবে? জেনে নিন কেন বাড়ছে উদ্বেগ – এবেলা
এবেলা ডেস্কঃ
আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে এলপিজি সরবরাহ ব্যবস্থার পাশাপাশি এবার বিশ্বজুড়ে ইন্টারনেট পরিষেবা থমকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে পারস্য উপসাগরের স্ট্রেইট অফ হরমুজ ও লোহিত সাগরের তলদেশ দিয়ে যাওয়া অপটিক্যাল ফাইবার কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। এই রুটটি এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার ইন্টারনেট সংযোগের মূল ধমনী।
বর্তমানে ইরান যুদ্ধের চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালী ব্লক করে দিয়েছে এবং সেখানে সমুদ্রের নিচে মাইন পেতে রাখার খবর পাওয়া যাচ্ছে। টাটা টিজিএন গালফ বা ফ্যালকনের মতো বড় বড় কো ম্পা নির সাবমেরিন কেবলগুলো এই এলাকায় অবস্থিত। যদি কোনোভাবে এই কেবলগুলো ক্ষতিগ্রস্ত হয়, তবে ভারতসহ একাধিক দেশে ইন্টারনেট ব্ল্যাকআউট হতে পারে। যুদ্ধের কারণে বর্তমানে এই এলাকায় জাহাজ চলাচল বন্ধ থাকায় কেবল মেরামত করাও প্রায় আসাম্ভব হয়ে পড়বে।

