লেটেস্ট নিউজ

আর জি কর হাসপাতালে লিফটে আটকে মৃত্যু, গাফিলতির অভিযোগে গ্রেপ্তার ৫ – এবেলা

এবেলা ডেস্কঃ

আর জি কর হাসপাতালে লিফটে আটকে অরূপ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তিন লিফটম্যান ও দুই নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে টালা থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে। শুক্রবার ভোরে ট্রমা কেয়ার সেন্টারে যাওয়ার সময় লিফট বিভ্রাটে এই দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের রিপোর্টে মৃতের শরীরে ২৫টি আঘাতের চিহ্ন মিলেছে।

তদন্তে জানা গেছে, ঘটনার সময় কর্তব্যরত অবস্থায় গাফিলতির অভিযোগে মিলনকুমার দাস, বিশ্বনাথ দাস, মানসকুমার গুহসহ দুই নিরাপত্তারক্ষীকে আটক করা হয়। লালবাজারের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখা ঘটনার নেপথ্যে যান্ত্রিক ত্রুটি না কি মানবিক ভুল ছিল, তা খতিয়ে দেখছে। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতদের বয়ানে একাধিক অসংগতি ধরা পড়েছে বলে জানা গেছে।

শনিবার ধৃতদের শিয়ালদহ আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। ঘটনার সময় কেন লিফটম্যানরা উপস্থিত ছিলেন না এবং জরুরি পরিস্থিতিতে কেন উদ্ধারকাজ দ্রুত শুরু হয়নি, তা নিয়ে তদন্তকারীরা নিশ্চিত হতে চাইছেন। হাসপাতালের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *