লেটেস্ট নিউজ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে শক্তি বাড়াতে মধ্যপ্রাচ্যে ‘জলদানব’ রণতরী ইউএসএস ত্রিপোলি – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের আবহে রণকৌশল পরিবর্তন করছে আমেরিকা। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের অভিমুখে রওনা দিয়েছে মার্কিন উভচর রণতরী ইউএসএস ত্রিপোলি। এর সঙ্গে রয়েছে আরও দুটি যুদ্ধজাহাজ। মূলত বন্ধ হয়ে যাওয়া হরমুজ প্রণালী পুনরুদ্ধার এবং ইরানের ওপর জোরালো আঘাত হানতেই ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ। ধারণা করা হচ্ছে, আগামী ২২-২৩ মার্চের মধ্যে এই বিশাল নৌবহর গন্তব্যে পৌঁছাবে।

৮৪৪ ফুট দীর্ঘ এবং প্রায় ৫০ হাজার টন ওজনের এই ‘জলদানব’ আধুনিক মারণাস্ত্রে সজ্জিত। এতে ২০০০ নৌসেনা ছাড়াও রয়েছে এফ-৩৫বি স্টিলথ ফাইটার জেট এবং ঘাতক হেলিকপ্টার। এর বিশেষ নকশা আকাশপথে বড়সড় হামলা চালাতে এবং মেরিন যোদ্ধাদের মোতায়েনে অত্যন্ত কার্যকর। ত্রিপোলির পাশাপাশি ইউএসএস বক্সার নামক অপর একটি বিমানবাহী রণতরীও ওই অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে, যা মার্কিন সামরিক শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে।

টানা ২১ দিনের যুদ্ধে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও মার্কিন ঘাঁটির ওপর প্রত্যাঘাত তেলের বাজারে অস্থিরতা তৈরি করেছে। হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। এই সংকট কাটাতে বর্তমানে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে ত্রিপোলি। সর্বশক্তি দিয়ে হরমুজ মুক্ত করাই এখন ওয়াশিংটনের প্রধান লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *