লেটেস্ট নিউজ

‘ধুরন্ধর ২’-এ নওয়াজ শরিফের আদলে মাশহুর আমরোহি, তুঙ্গে নেটপাড়ার চর্চা – এবেলা

এবেলা ডেস্কঃ

রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিটির প্রতিটি দৃশ্য ও চরিত্র নিয়ে এখন উত্তাল সোশ্যাল মিডিয়া। ছবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতির পর এবার আকিব আলী জারওয়ারির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নবাব শফিকের চরিত্রটি দর্শকদের নজর কেড়েছে। বড় পর্দায় এই চরিত্রটি ফুটে উঠতেই প্রেক্ষাগৃহে হাসির রোল পড়ে যায়, কারণ চরিত্রটির সঙ্গে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের অবিশ্বাস্য শারীরিক মিল খুঁজে পেয়েছেন দর্শকরা।

নেটপাড়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন দৃশ্যে অভিনেতা মাশহুর আমরোহিকে নবাব শফিকের ভূমিকায় দেখা যাচ্ছে। পরিচালক আদিত্য ধর অত্যন্ত নিপুণভাবে চরিত্রটি সাজিয়েছেন, যা দেখে অনেকেই বিভ্রান্ত হয়ে ভাবছেন এটি খোদ নওয়াজ শরিফের ক্যামিও কি না। কাস্টিংয়ের এই মুন্সিয়ানা দেখে নেটিজেনরা মজা করে পরিচালককে অস্কার দেওয়ার দাবিও জানিয়েছেন।

প্রকৃতপক্ষে, এই আলোচিত চরিত্রে অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা মাশহুর আমরোহি। তিনি প্রখ্যাত পরিচালক কামাল আমরোহির নাতি এবং এর আগে ‘ওয়ার’-এর মতো ছবিতেও কাজ করেছেন। ‘হামসে হ্যায় জাহান’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখা মাশহুর এবার ‘ধুরন্ধর ২’-এর সুবাদে রাতারাতি প্রচারের আলোয় চলে এলেন। ছবির প্রতিটি সংলাপে দর্শকদের উন্মাদনা বর্তমানে বক্স অফিসেও বড়সড় প্রভাব ফেলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *