ইদগাহে পাশাপাশি রাষ্ট্রপতি ও তারেক রহমান, দীর্ঘ ১৮ মাসের ‘বন্দিদশা’ কাটিয়ে ফিরল পুরনো ঐতিহ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
ঢাকার ঐতিহাসিক ইদগাহ ময়দানে শনিবার এক অনন্য দৃশ্যের সাক্ষী থাকল বাংলাদেশ। আঠারো মাস পর বঙ্গভবনের ঘেরাটোপ পেরিয়ে সাধারণ মানুষের সঙ্গে ইদের নমাজ পড়লেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। তাঁর পাশেই দাঁড়িয়ে নমাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে নিরাপত্তার অজুহাতে রাষ্ট্রপতির এই গণ-জমায়েতে অংশগ্রহণে নিষেধাজ্ঞা ছিল, যা নিয়ে সম্প্রতি মুখ খুলেছিলেন সাহাবুদ্দিন। তবে বর্তমান বিএনপি সরকারের সঙ্গে তাঁর এই ‘মধুচন্দ্রিমা’ এবং শেখ হাসিনা জমানাকে ‘স্বৈরতান্ত্রিক’ আখ্যা দেওয়া ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক। যদিও ওয়াকিবহাল মহলের দাবি, কৌশলগত কারণেই ২০২৮ পর্যন্ত মেয়াদ থাকা রাষ্ট্রপতিকে এখনই সরাচ্ছে না তারেক রহমানের সরকার।

