লেটেস্ট নিউজ

গিন্নি রান্না করেন না তাই চাই ডিভোর্স! স্বামীর আবদার শুনে সুপ্রিম কোর্ট যা বলল জানলে চমকে যাবেন – এবেলা

এবেলা ডেস্কঃ

বিয়ের পর স্ত্রী ঠিকমতো রান্না করছেন না, ঘরের কাজ করছেন না— এই অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। ওই ব্যক্তির দাবি ছিল, স্ত্রীর এই আচরণ আদতে ‘মানসিক নিষ্ঠুরতা’, তাই তাকে বিবাহবিচ্ছেদ দেওয়া হোক। কিন্তু Supreme \titleonly কোর্ট এই মামলায় যে পর্যবেক্ষণ দিয়েছে, তা বর্তমান সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতায় এক বিরাট চাবুক।

বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বিয়ে করা মানে বাড়িতে একজন বিনা পয়সার পরিচারিকা নিয়ে আসা নয়। আদালত জানায়, বর্তমান সময়ে ঘরকন্নার কাজ যেমন বাসন মাজা, রান্না করা বা কাপড় কাচা— এসব শুধু নারীর একার দায়িত্ব নয়। স্বামীকেও এই কাজে সমানভাবে হাত লাগাতে হবে।

কর্নাটকের ওই দম্পতি ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং ২০১৯ সাল থেকে আলাদা থাকছেন। নিম্ন আদালত স্বামীর পক্ষে রায় দিলেও কর্নাটক হাইকোর্ট সেই রায় খারিজ করে দেয়। এরপর মামলাটি Supreme \titleonly কোর্টে পৌঁছালে সর্বোচ্চ আদালত হাইকোর্টের রায়কেই বহাল রাখে।

আদালত আরও পর্যবেক্ষণ করেছে যে, জীবনসঙ্গিনী মানে একজন আজীবনের সঙ্গী, ঘরের কাজ করার কোনো মেশিন নন। রান্না না করাকে কোনোভাবেই ‘নিষ্ঠুরতা’ হিসেবে গণ্য করা যায় না বলে সাফ জানিয়ে দিয়েছে Supreme \titleonly কোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *