লেটেস্ট নিউজ

একই চাঁদেই ইদ আর করবাচৌথ! রেড রোড থেকে সম্প্রীতির বড় বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা। আকাশের যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখেই পালন করা হয় করবাচৌথ। শনিবার রেড রোডের ইদের মঞ্চ থেকে এভাবেই হিন্দু-মুসলিম সৌভ্রাতৃত্বের এক অনন্য সংজ্ঞা তুলে ধরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলার সম্প্রীতিকে শেষ রক্তবিন্দু দিয়ে রক্ষা করার অঙ্গীকার করেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইদের নমাজে শামিল হয়ে অভিষেক বলেন, “রামধনুতে যেমন সব রঙ মিলেমিশে থাকে, বাংলার সংস্কৃতিও ঠিক তেমন। রমজান শব্দের মধ্যে ‘রাম’ আছে, আবার দিওয়ালির মাঝে লুকিয়ে আছে ‘আলি’। এটাই আমাদের ঐতিহ্য।” বিভেদের রাজনীতির কড়া সমালোচনা করে তিনি স্পষ্ট জানান, এ দেশে মন্দিরের ঘণ্টার ধ্বনি আর আজানের সুর সমান্তরালে বয়ে চলে।

জনসমুদ্রের হাততালির মাঝে অভিষেক হুঙ্কার দিয়ে বলেন, “যাঁরা মানুষকে ভাগ করার চেষ্টা করছেন বা নাম কেটে দেওয়ার ভয় দেখাচ্ছেন, তাঁরা জেনে রাখুন—গলা কেটে দিলেও মাথা নিচু হবে না। বাংলার এই ঐক্য নষ্ট করা আসাম্ভব।” উৎসবকে মনুষ্যত্বের ভিত হিসেবে উল্লেখ করে একে অন্যের আনন্দ ও রীতিকে আপন করে নেওয়ার আহ্বান জানান ডায়মন্ড হারবারের সাংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *