লেটেস্ট নিউজ

সবাই সুখী ও সমৃদ্ধ হোক ঈদ আর নওরোজের জোড়া শুভেচ্ছায় কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী – এবেলা

এবেলা ডেস্কঃ

দেশজুড়ে খুশির ইদ ও নওরোজের আমেজ আর এই বিশেষ দিনে দেশবাসীকে ভ্রাতৃত্ব ও মানবতার অনন্য বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন ঈদ উল ফিতরের এই পবিত্র উৎসব চারদিকে সম্প্রীতি ও দয়ার পরিবেশ তৈরি করুক। পাশাপাশি তিনি পারসি নববর্ষ বা নওরোজ উপলক্ষেও প্রত্যেকের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেছেন। অন্যদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইদের পবিত্র মুহূর্তে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন এই উৎসব আত্মসংযম এবং করুণার শিক্ষা দেয় যা দেশের ঐক্য ও প্রগতিকে আরও শক্তিশালী করবে। সারা দেশজুড়ে আজ উৎসবের আবহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তা সাধারণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *