লেটেস্ট নিউজ

মার্কিন অর্থনীতিতে জোয়ার, যুদ্ধাস্ত্রের বিশ্ববাজারে আমেরিকার একাধিপত্য – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের আবহে বিশ্বজুড়ে মার্কিন সমরাস্ত্রের চাহিদা আকাশচুম্বী হয়ে উঠেছে। ‘ওয়ার ইকোনমি’ বা যুদ্ধভিত্তিক অর্থনীতির ওপর নির্ভরশীল আমেরিকা এই পরিস্থিতির পূর্ণ সুযোগ নিচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ইতিমধ্যেই ১৬.৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের রাডার ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা এবং যুদ্ধবিমানের সরঞ্জামের বরাত পেয়েছে মার্কিন সংস্থাগুলো।

রেথিয়ন, লকহিড মার্টিন এবং নর্থ্রপ গ্রুনম্যানের মতো বৃহৎ অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর শেয়ার বাজারে অভাবনীয় উত্থান লক্ষ্য করা যাচ্ছে। আকাশপথের যুদ্ধকে কেন্দ্র করে ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং রাডার এবং থাড ও প্যাট্রিয়টের মতো প্রতিরক্ষা ব্যবস্থার চাহিদা এখন তুঙ্গে। এর ফলে ধুঁকতে থাকা মার্কিন অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়িয়েছে এবং চলতি বছরে আয়ের সমস্ত রেকর্ড ভেঙে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

ট্রাম্প প্রশাসন যুদ্ধের ব্যয় মেটাতে ভারতীয় মুদ্রায় প্রায় ১৮ লক্ষ ৭৪ হাজার কোটি টাকার অতিরিক্ত তহবিল চেয়েছে। এই বিশাল অংকের বরাদ্দ নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হলেও ডেমোক্র্যাটদের বিরোধিতার মুখে দমে যাচ্ছে না প্রশাসন। মূলত প্রভাবশালী অস্ত্র লবি এবং প্রতিরক্ষা খাতের বিপুল মুনাফাই আমেরিকার বর্তমান রণকৌশল ও অর্থনৈতিক স্থিতিশীলতার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *