সাত লাখের গয়না পরে বেরিয়েই নিখোঁজ, ঝোপের ভেতর ব্যাগে মিলল বৃদ্ধার খণ্ডিত দেহ – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজস্থানের নাগৌরে হাড়হিম করা হত্যাকাণ্ড! ৭৫ বছর বয়সি নাথি দেবী বাউরি গয়না পরে পোষ্যদের খাবার কিনতে বেরিয়ে আর ফেরেননি। পরদিন পাশের গ্রামের ঝোপে রক্তমাখা ব্যাগ থেকে তাঁর কাটা মুণ্ডু ও দেহাংশ উদ্ধার হয়। লুট করা হয়েছে সমস্ত সোনার অলঙ্কার। তদন্তে নেমে পুলিশ প্রতিবেশী মুকেশ ভারতিকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, গয়নার লোভেই বৃদ্ধাকে কুপিয়ে খুনের পর দেহ টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছিল আততায়ী। জমি নিয়ে বিবাদের জের নাকি কেবলই লুটের উদ্দেশ্য, তা খতিয়ে দেখছে ফরেন্সিক টিম। এই নৃশংস ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

