লেটেস্ট নিউজ

টাকা আর সেটিংয়ের বিনিময়ে টিকিট বিলির অভিযোগ! প্রার্থী তালিকা নিয়ে রণক্ষেত্র সল্টলেকের বিজেপি অফিস – এবেলা

এবেলা ডেস্কঃ

তীব্র উত্তেজনায় কাঁপছে সল্টলেক! শুভেন্দু ও শমীকের সামনেই ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মীরা। রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রার্থী তালিকা ঘোষণাকে কেন্দ্র করে আড়াআড়ি বিভক্ত গেরুয়া শিবির। টাকার বিনিময়ে অযোগ্যদের টিকিট দেওয়া হয়েছে এই বিস্ফোরক অভিযোগে শনিবারও উত্তপ্ত হয়ে ওঠে দলীয় কার্যালয়।

বিক্ষুব্ধ কর্মীদের নিশানায় এবার কেন্দ্রীয় নেতা সুনীল বনসল থেকে শুরু করে শুভেন্দু অধিকারী ও শমীক ভট্টাচার্য। চাঁপদানি, জগদ্দল, বীজপুর ও নৈহাটির মতো একাধিক কেন্দ্রে পছন্দের প্রার্থী না পাওয়ায় সরব হয়েছেন স্থানীয় নেতা-কর্মীরা। তাঁদের সাফ দাবি, অবিলম্বে প্রার্থী বদল না করলে ব্যালট বক্সেই এর যোগ্য জবাব দেবে নিচুতলার কর্মীরা।

পুরানো ও লড়াকু মুখদের বাদ দিয়ে কেন বারবার হারা প্রার্থীদের গুরুত্ব দেওয়া হলো তা নিয়ে উঠছে প্রশ্ন। আলিপুরদুয়ার থেকে কলকাতা, বিজেপির অন্দরের এই বিদ্রোহ এখন রাজ্য রাজনীতির হট টপিক। প্রার্থীর নাম ঘোষণার পর থেকে চলা এই বিক্ষোভ তৃতীয় দফার আগে দলের সাংগঠনিক সংহতিকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *