লেটেস্ট নিউজ

আইপিএল ২০২৬: সতীর্থদের জন্য কোহলির ‘বিরাট’ হুঙ্কার, চিন্নাস্বামীতে শুরু আরসিবি-র প্রস্তুতি – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন আইপিএল ২০২৬-এর আগে কোমর বেঁধে মাঠে নামল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিজেদের ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরু হয়েছে দলের জোরদার অনুশীলন। গত মরশুমের সাফল্যকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্যে প্রথম দিন থেকেই ক্রিকেটারদের মানসিক প্রস্তুতিতে জোর দেওয়া হচ্ছে। কোচ অ্যান্ডি ফ্লাওয়ার নতুন স্কোয়াড নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

অনুশীলন চলাকালীন সতীর্থদের কড়া বার্তা দিয়েছেন মহাতারকা বিরাট কোহলি। তিনি স্পষ্ট জানিয়েছেন, এবার লড়াই আরও কঠিন হতে চলেছে কারণ সব দলই এখন আরসিবি-র বিরুদ্ধে বাড়তি প্রস্তুতি নিয়ে নামবে। তাই দলের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে হলে মাঠের লড়াইয়ে বিন্দুমাত্র ঢিলেমি দেওয়া চলবে না বলে সতর্ক করেছেন তিনি।

বিরাটের মতে, টুর্নামেন্টের আগামী আড়াই মাস প্রতিটি ক্রিকেটারকে নিজেদের ১২০ শতাংশ উজাড় করে দিতে হবে। সময় নষ্ট না করে প্রতিটি সেশনকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়ে তিনি সকলকে মানসিকভাবে ‘সুইচ অন’ করার আহ্বান জানান। নতুন ও পুরনো ক্রিকেটারদের মেলবন্ধনে এবার ট্রফি ধরে রাখাই মূল লক্ষ্য আরসিবি শিবিরের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *