লেটেস্ট নিউজ

ভুল পদ্ধতিতে জল খেয়ে নিজের বিপদ ডেকে আনছেন না তো, জানুন আয়ুর্বেদের সঠিক নিয়ম – এবেলা

এবেলা ডেস্কঃ

সুস্থ থাকতে জলের বিকল্প নেই তবে ভুল পদ্ধতিতে জলপান শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী, সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ঈষদুষ্ণ জলপান বা ‘উষাপান’ অত্যন্ত উপকারী। বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় অনেকেই দাঁড়িয়ে বা বোতলে করে জল খান, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষ করে সূর্যোদয়ের আগে বা ব্রহ্মমুহূর্তে জলপানের অভ্যাস হজমশক্তি বৃদ্ধি ও শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে।

অতিরিক্ত জলপান অনেক সময় পেট ফাঁপা বা অ্যাসিডিটির কারণ হতে পারে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সকাল ৬টা থেকে ১০টার মধ্যে আমাদের বিপাক প্রক্রিয়া কিছুটা ধীর থাকে, তাই এই সময়ে পরিমিত জলপান করা উচিত। সুস্থ থাকতে ফ্রিজের ঠান্ডা জলের বদলে ঈষদুষ্ণ জল এবং শারীরিক পরিশ্রমের ওপর জোর দেওয়া প্রয়োজন। সঠিক সময়ে ও সঠিক পরিমাণে জলপানের মাধ্যমে ডিহাইড্রেশনসহ নানা শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *